Skip to content

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের পর নদীতে মিললো স্কুল ছাত্রীর মরদেহ

গৌতম চন্দ্র বর্মন
জেলা প্রতিনিধি ॥
ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ৩৬ ঘন্টা পর বাড়ির পাশের নদী থেকে স্বপ্না দাস (১২) নামের এক স্কুল ছাত্রীর মরদের উদ্ধার করেছে স্থানীয়রা। পরিবারের দাবি হত্যার পর নদীতে ফেলে রাখা হয়েছে মৃতদেহ।

গত শুক্রবার সন্ধ্যার পর খ্রিস্টান পরিবারের এ মেয়েটি টয়লেটে যাবার কথা বলে নিখোঁজ হয়। রোববার ভোরে মেয়েটিকে মৃত অবস্থায় নদীতে পাওয়া যায়। নিহত স্বপ্না দাস বালিয়াডাঙ্গি উপজেলার চাড়োল ইউনিয়নের পরদেশী পাড়া গ্রামের রবিন দাসের মেয়ে এবং সে ওই উপজেলার মধুপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী ।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সন্ধায় স্বপ্না’দাস মাছ রান্নার জন্য মা’কে সাহায্য করছিল । এর এক পর্যায়ে টয়লেটে যাওয়ার কথা বলে সে রান্না ঘর থেকে বের হয়। তবে এরপর সে আর ঘরে ফেরেনি। তাকে খোঁজার সময় টয়লেটের সামনে তার পায়ের জুতা ও পানির পাত্রটি পড়েছিল। অবশেষে রোববার সকালে বাড়ির পাশের তিরনই নদী থেকে তার মরদেহ পাওয়া যায় ।

বালিযাডাঙ্গী চাড়োল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দীলিপ কুমার চ্যাটার্জী বলেন, গ্রামবাসির মধ্যে কেউ কেউ কুসংষ্কারের কথা বলছেন যে মেয়েটিকে জ্বিন বাড়ি থেকে নিয়ে গিয়ে নদীতে ডুবিয়ে মেরেছে। তবে বিষয়টি পুলিশ দেখছে, অবশ্যই এর একটা সঠিক কারন সামনে আসবে। অপরদিকে স্বপ্নার মা আসন্তা দাস ও বাবা রবিন দাসের দাবি তার মেয়ের স্বাভাবিক মৃত্যু হয়নি। তাকে হত্যা করা হয়েছে।

বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) আব্দুস সবুর বলেন , এটিযে কোন স্বাভাবিক মৃত্যু নয় তা বোঝাই যাচ্ছে। তদন্ত করার পর বলা সম্ভব হবে স্বপ্নার মৃত্যুর রহস্য।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫