Skip to content

মহাখালীর ৭ তলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

স্টাফ রিপোর্টার ॥
মহাখালী ৭ তলা বস্তিতে আগুন লেগেছে। সোমবার রাতের দিকে ওই বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। ঘটনা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন।

তিনি বলেন, ফায়ারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রয়োজনে আরও ইউনিট পাঠানো হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, মহাখালী সাততলা বস্তির আগুন লাগে রাত ১১টা ৪৫ মিনিটে।

তিনি বলেন, এখন পর্যন্ত আহত-নিহতের খবর পাওয়া যায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫