Skip to content

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের পরিচালক ডা. হাফিজ

স্টাফ রিপোর্টার ॥
ডা. মো. হাফিজ উদ্দিন গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক নিযুক্ত হয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ গত ১৬ নভেম্বর এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ প্রদান করেন।

আজ মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি স্বাস্থ্য অধিদফতরের পারসোনেল-১ শাখার উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

দুপুরে তার কার্যালয়ে মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এসময় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. আসাদ হোসেন, হাসপাতালের উপ-পরিচালক ডা. তপনকান্তি সরকার, ডা. আবদুল কাদের, সহকারী পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. সুশান্ত কুমার সরকার, ডা. মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

ডা. মো. হাফিজ উদ্দিন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের কীর্তুনিয়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৬২ সালের ৩০ অক্টোবর জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মৃত মো. কালু প্রধান। তিনি ১৯৭৭ সালে চরদূর্লভ খান আ. হাই সরকার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৮৫ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের আজীবন সদস্য এবং বিএমএ গাজীপুর জেলা শাখার সদস্য ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫