Skip to content

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর জন্য দোয়া চাইলেন তাঁর চাচা মতিউর রহমান মতি

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: করোনা ভাইরাসে আক্রান্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপির সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর আপন চাচা গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি।

মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়ার এ প্রত্যাশা ব্যক্ত করেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর চাচা মতিউর রহমান মতি বলেন, আমার আদরের ভাতিজা গাজীপুরের রতœ যিনি নিজের জীবন বাজি রেখে মানবতার সেবায় দেশের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়িয়েছেন। করোনাকালে একদিনও তিনি বাসায় বসে থাকেননি, মানুষের কথা চিন্তা করে গাজীপুরের গরীব-দু:খী মানুষের মাঝে ত্রাণ বিতরণে ছুটে গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আমার বড়ভাই শহীদ আহসান উল্লাহ্ মাষ্টারের আদর্শ বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ডিজিটাল বাংলাদেশ গঠনে বদ্ধ পরিকর রাসেল। আজ আমার ভাতিজা জাহিদ আহসান রাসেল করোনায় আক্রান্ত, আমি রাসেল ও তাঁর সহধর্মীনি খাদিজা রাসেলের জন্য সকলের নিকট দোয়া চাচ্ছি।

এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অসুস্থতার কথা শুনে তার নির্বাচনী এলাকা টঙ্গী, গাছা, জয়দেবপুরসহ দেশে এবং বিদেশের বিভিন্ন স্থানে দোয়া চেয়ে মিলাদ মাহফিল হয়েছে।

উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টারের সুযোগ্য পুত্র গাজীপুর-২ আসনে বার বার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল। তিনি বর্তমান সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ১৫ নভেম্বর জাতীয় সংসদের পক্ষ থেকে তার নমুনা সংগ্রহ করা হলে তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে বলে জানান ডা. মো. জাহিদ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫