Skip to content

কমরেড আনোয়ারুলের প্রয়াণে ঠাকুরগাঁওয়ে শোক সভা

জেলা প্রতিনিধি ॥
ঠাকুরগাঁওঃ সিপিবি’র ঠাকুরগাঁওয়ের অন্যতম নেতা, মুক্তিযোদ্ধা কমরেড আনোয়ারুল ইসলামের প্রয়াণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে এ শোক সভা পালন করা হয়।

সিপিবি ঠাকুরগাঁও জেলা কমিটি আয়োজিত শোক সভায় জেলা সিপিবির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড ইসমাইল আলী সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটিরি সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, শোক সভা প্রস্তুতি পর্যদের আহবায়ক ও সিপিবি সদর উপজেলা কমিটির সভাপতি আহছানুল হাবীব বাবু, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, অধ্যাপক আশরাফুল ইসলাম, অধ্যাপক নুরুন্নবী, কমরেড আনোয়ার চৌধুরী,কমরেড হেলেন চৌধুরী,প্রয়াত কমরেড আনোয়ারুল ইসলামের কন্যা জামিলা বুপাশা কান্তা প্রমুখ।

শোক সভায় সঞ্চালনা করেন উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু। শোক সভায় আবেগ আপ্লুত হয়ে বক্তারা মুক্তিযোদ্ধা কমরেড আনোয়ারুল ইসলামের শিক্ষকতা জীবন ও রাজনৈতিক কর্মকান্ডের অবদান তুলে ধরেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫