Skip to content

গাজীপুরে চুরি যাওয়া ট্রাক ঝিনাইদহ হতে উদ্ধার, গ্রেফতার ৩

জাহিদ হাসান ভূঁইয়া
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগরের কোনাবাড়ীর আমবাগ এলাকা থেকে চুরি হয়ে যাওয়া একটি ট্রাকের অংশ বিশেষ যশোর থেকে এবং ট্রাকটি ঝিনাইদহ জেলার শৈলকূলার কদমদী এলাকা থেকে উদ্ধার করেছে জিএমপি কোনাবাড়ী থানা পুলিশ।

এ ঘটনায় যশোর থেকে একজন এবং ঝিনাইদ হতে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- যশোর জেলা কোতয়ালী থানাধীন ঝুমঝুমপুর (চান্দের মোড়) এলাকার মোঃ পিরু আলীর পুত্র মোঃ মীর হাসান (৩২) ও কুষ্টিয়ার সদরের বারাদী মাঠপাড়া এলাকার মৃত সোবহান মৃধার পুত্র মোঃ আনোয়ার হোসেন (৪৭), বারোখাদা (ইটাকপাড়া)’র মহর শেখের পুত্র রিন্টু শেখ (৩৫)।

পুলিশ সূত্র জানায়, গত ২১ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকার মোঃ জসিম উদ্দিনের ১টি ট্রাক, চালক জুয়েল রানা আমবাগের জিন্নাত ভান্ডারির বাড়ির পাশে রেখে বাসায় চলে যায়। পরদিন ২২ নভেম্বর (রোববার) ট্রাক নিয়ে বের হওয়ার উদ্দেশ্যে ওই স্থানে গিয়ে দেখতে পায় ট্রাকটি নেই। ব্যাপক খোঁজাখুঁজি করে না পেয়ে ট্রাক মালিক জসিম জিএমপি কোনাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে থানা পুলিশ অভিযোগটি আমলে নিয়ে (মামলা নং- ১৩, তারিখ- ২৩/১১/২০২০, ধারা- ৩৭৯ পেনাল কোড রুজু করে) তদন্ত শুরু করেন। পরে কোনাবাড়ী থানার এসআই মোঃ শাখাওয়াত ইমতিয়াজের নেতৃত্বে এএসআই শাহ্ পরানকে সাথে নিয়ে অভিযান চালিয়ে মামলার বিবাদী কোনাবাড়ীর বাঘিয়ার মোঃ রকমানের পুত্র মোঃ রবি (৪৫) এর ফোন নাম্বারের সূত্র ধরে গত ২৫ নভেম্বর (বুধবার) দিবাগত রাতে যশোর জেলার কোতয়ালী থানাধীন বকচর এলাকা থেকে ট্রাকটির বিশেষ অংশসহ স্থানীয় পীরু আলীর পুত্র মোঃ মীর হাসান (৩২) এবং ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) ঝিনাইদহ জেলার শৈলকূপা থানাধীন কদমদী এলাকা থেকে ট্রাকটিসহ চোরাই কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ ও কুষ্টিয়ার মৃত সোবহানা মৃধার পুত্র মোঃ আনোয়ার হোসেন (৪৭), মহর শেখের পুত্র রিন্টু শেখ (৩৫) কে গ্রেফতার করা হয়।

জিএমপি কোনাবাড়ী থানার এসআই মোঃ শাখাওয়াত ইমতিয়াজ বলেন, ঘটনা সম্পর্কে অবগত হওয়া মাত্রই অভিযান চালনা শুরু করি। বঙ্গবন্ধু সেতুসহ বিভিন্ন স্থানের ১০-১৫টি সিসি টিভি ফুটেজ পর্যবেক্ষণ করে তথ্য প্রযুক্তির সহায়তায় যশোর ও ঝিনাইদহে অভিযান চালিয়ে ট্রাকটি উদ্ধার এবং আসামীদের গ্রেফতার করি।

জিএমপি কোনাবাড়ী থানার ওসি আবু সিদ্দিক বলেন, চুরি যাওয়া ট্রাকটি উদ্ধারসহ চোরাই কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। পাশাপাশি জড়িত ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের গাজীপুর বিজ্ঞ আদালতে প্রেরণের ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫