Skip to content

গাজীপুরে নাচ-গানে আনন্দে মাতালো অটিজম শিশুরা

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরের ভবানিপুরের শিরিরচালায় ড. এম.এ ওয়াজেদ মিয়া অটিজম (প্রতিবন্ধী) স্কুল মিলনায়তনে সোমবার আয়োজিত এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং ২০জন বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুর হাতে সনদ ও উপহার সামগ্রী তুলে দেন। ঐ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এ অনুষ্ঠান উপভোগ করেন।

জেলা শিল্পকলা একাডেমি গাজীপুর এই অনুষ্ঠানের আয়োজন করে। জেলা কালচারাল অফিসার শারমীন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক এ,টি,এম তৌহিদুজ্জামান, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন কাইয়া, সাংবাদিক সৈয়দ মোকছেদুল আলম, জেলা শিল্পকলার নাট্য প্রশিক্ষক খন্দকার রফিক প্রমুখ উপস্থিত ছিলেন।

ড. এম.এ ওয়াজেদ মিয়া অটিজম (প্রতিবন্ধী) স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক সুমি করিম জানান, সামাজিক নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে মাসিক ১০ হাজার টাকা ভাড়ায় টিনের তৈরী কয়েকটি কক্ষে ছয়জন শিক্ষক দিয়ে স্কুলের পাঠদান চলছে। বর্তমানে বিশেষ ক্ষমতা সম্পন্ন ৫৯ জন ছেলে-মেয়ে শিক্ষার্থী হিসেবে রয়েছে। এদের মধ্যে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি পাচ্ছে মাত্র ২০ জন। নানারকম সাংস্কৃতিক কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য উপযোগী হিসেবে গড়ে তোলা হচ্ছে।
এ সময় জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম স্কুল কর্তৃপক্ষকে সবরকম সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫