Skip to content

গাজীপুরে ইয়াবাসহ পুলিশের হাতে আটক ২

জাহিদ হাসান ভূঁইয়া
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকা থেকে দুইশত পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জিএমপি কোনাবাড়ী থানা পুলিশ।

গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে আমবাগ ব্রীজের পার্শ্ব থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন জিএমপি কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাখাওয়াত ইমতিয়াজ।

আটককৃতরা হলেন- জামালপুর জেলা বকশিগঞ্জ থানাধীন টেংরমারি এলাকার মৃত সামসুল হকের পুত্র মোঃ আব্দুল্লাহ ওরফে আব্দুল (৪৫) ও একই জেলার দেওয়ানগঞ্জ থানাধীন উত্তর রহিমপুর এলাকার মইজউদ্দিনের পুত্র মোঃ লাভলু মিয়া (৩১)। আব্দুল জিএমপি’র কোনাবাড়ীর আমবাগ পশ্চিম পাড়ার বাবুলের বাড়ির ভাড়াটিয়া এবং লাভলু রবিউলের বাড়ির ভাড়াটিয়া।

এসআই মোঃ শাখাওয়াত ইমতিয়াজ বলেন, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের কথা জানতে পেরে আমরা পূর্বেই ঘটনাস্থলে অবস্থান করি। আব্দুল এবং লাভলু ঘটনাস্থলে আসা মাত্রই কয়েকজন স্বাক্ষীর উপস্থিতিতে তাদেরকে তল্লাশী করি। এসময় আব্দুলের নিকট থেকে ১০০ পিস এবং লাভলু’র নিকট থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি। ব্যাপক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ইতিপূর্বে গাজীপুরের বিভিন্ন স্থানে ইয়াবা ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করে।

জিএমপি কোনাবাড়ী থানার ওসি আবু সিদ্দিক বলেন, আব্দুল এবং লাভলু দীর্ঘদিন যাবত ইয়াবা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত বলে স্বীকার করেছে। আটকৃতদের নামে কোনাবাড়ী থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা নং- ০২, তারিখ: ০১/০১/২০২০

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫