Skip to content

টঙ্গীতে ভাস্কর্য ভেঙ্গে ফেলার হুমকিদাতাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলে দেয়ার হুমকিদাতা হেফাজত নেতা আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা মামুনুল হক, পীর সাহেব চরমোনাই ফজলুল করিমের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত গ্রেফতারের দাবিতে মানবন্ধন করেছে গাজীপুর মহানগর আওয়ামী সেচ্ছাসেবকলীগ নেতারা।

বুধবার সকালে টঙ্গী প্রেসক্লাবের সামনে মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রোটারিয়ান বিল্লাল হোসেনের পরিচালনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি আব্দুর রশিদ ভূঁইয়া, টঙ্গী সিরামিক মার্কেট ব্যবসায়ী রাশেদ উদ্দিন আহমেদ মামুন, টঙ্গী থানা স্বেচ্ছাসেবকলীগের সাংস্কৃতিক সম্পাদক কবির শাহ, ৫৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শফিকুল ইসলাম স্বপন, সহ সভাপতি মোবারক হোসেন মাষ্টার, ইমরান তালুকদার বশির, শিবলু আহমেদ, শুক্কুর আলী, মাহমুদুর রহমান সুমন, রফিকুল ইসলাম হাওলাদার, স্বপন সিকদার, সোহেল মাদবর, আনোয়ার হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫