Skip to content

চোখের আলো ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

জাহিদ হাসান ভূঁইয়া
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: দিন দিন বেড়ে চলেছে শীতের প্রকোপ। ‘মানুষ মানুষের জন্য, মানুষ মানবতার জন্য’ এ স্লোগানকে সামনে রেখে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে চোখের আলো ফাউন্ডেশন।

আজ বৃহস্পতিবার গাজীপুর সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের পূর্ব চান্দনা এলাকায় চোখের আলো ফাউন্ডেশনের পৃষ্টপোষক, জাসাসের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মোঃ আবু তাহেরের সার্বিক সহযোগীতায় শীতবস্ত্র বিতরণ করা হয়।

ফাউন্ডেশনটির সভাপতি, জাসাস গাজীপুর মহানগর শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক তাইজুল ইসলাম সাদ্দামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলে যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মোঃ সুমন হোসেন, চোখের আলো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাসাস নেতা আফতাফ বেপারী, ২৭ ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর হোসেন, ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম হোসেন, ওয়ার্ড ছাত্রদল নেতা খালিদ হাসান অর্ণব প্রমুখ।

চোখের আলো ফাউন্ডেশনের পৃষ্টপোষক মোঃ আবু তাহের ভিডিও কলে তার বক্তব্যে বলেন, অনৈতিক চিন্তা ভাবনা দূর করে সমাজের অবহেলিতদের পাশে দাঁড়াতে হলে প্রথমে আমাদের নিজেদের মন-মানসিকতার পরিবর্তন করতে হবে। সুচিন্তার বিকাশ ঘটাতে পারলেই সমাজের পরিবর্তন সম্ভব। সমাজসেবার উদ্দেশ্যেই ২০১৭ সালে যাত্রা শুরু করে চোখের আলো ফাউন্ডেশন। অতীতেও সমাজের গরীব-দু:খী, অসহায় ও অন্ধ মানুষের জন্য ফাউন্ডেশনটি কাজ করেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫