Skip to content

করোনায় সুস্থতার হার ৮২.৪৮ শতাংশ

স্টাফ রিপোর্টার ॥
সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সুস্থতার হারও আরও বৃদ্ধি পেয়ে ৮২ দশমিক ৪৮ শতাংশে উন্নীত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১১৮টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৫২৭টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৪৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৮ লাখ ৩৬ হাজার ৪৪১টি। এ সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হন আরও দুই হাজার ২৫২ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৭৩ হাজার ৯৯১ জনে।

একই সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৭২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৯০ হাজার ৯৫১ জন। নমুনা পরীক্ষার সংখ্যা ও শনাক্তকৃত করোনা রোগীর বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ৪৮ শতাংশ।

শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা ২ হাজার ৫৭২ জনের মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ৯১৪, চট্টগ্রামে ৪৬২, রংপুরে ৩৭, খুলনায় ৩১, বরিশালে ২৫, রাজশাহীতে ৪৩, সিলেটে ২৬ এবং ময়মনসিংহে ৩৪ জন রয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫