Skip to content

পরিবেশ দূষণ থেকে গাজীপুরকে রক্ষার দাবিতে বাসদের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর শহরে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় চার দফা দাবিতে পরিবেশ দূষণের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) গাজীপুর শাখার নেতা-কর্মীরা।

আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি গাজীপুর জয়দেবপুর বাজার প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে সমাপ্ত ঘোষণা করে।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ভাওয়াল কলেজের ছাত্রনেতা রকিবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাসদ গাজীপুর জেলার সমন্বয়ক কমরেড রাহাত আহমদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা শাখার সভাপতি কমরেড আব্দুল লতিফ সিদ্দিক এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মহানগরে আহ্বায়ক মাধব চন্দ্র মন্ডল।

বক্তারা বলেন দাবি করেন বলেন, কলকারখানার অনিয়ন্ত্রিত ও বে-আইনি বর্জ্য অপসারণ রোধ, রাস্তায় ধূলা-বালি নিয়ন্ত্রণে দিনে দুই বার নিয়ম করে প্রধান শহরে পানি ছিটানোর ব্যবস্থা করা, পরিবেশ দূষণ রোধে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা করে, নগরের প্রত্যেক ওয়ার্ডে ও গ্রামের প্রত্যেক ইউনিয়নে সরকারি ক্লিনিক স্থাপন করে বিশেষজ্ঞ ডাক্তারের ব্যবস্থা করতে হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫