Skip to content

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া জন্যই বিট পুলিশিং: ময়মনসিংহ পুলিশ সুপার

মো: রায়হান করিম
পাগলা থানা প্রতিনিধি ॥
ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান পিপিএম (সেবা) বলেন, সারা দেশে ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং কার্যক্রম চালু হয়েছে। সমাজে যদি ছোট ছোট অপরাধ চলতে থাকে তাহলে সমাজে অপরাধ নিয়ন্ত্রণ করা, আইন-শৃঙ্খলা রক্ষা করা, নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। সেজন্য জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্যই বিট পুলিশিং কার্যক্রম।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই স্লোগানকে সামনে রেখে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়।

পাগলা থানা অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন, নিগুয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন খান, নিগুয়ারি ইউনিয়ন আ’লীগের সভাপতি কামরুল হুদা সরকার, সাধারণ সম্পাদক মহেন্দ্র চন্দ্র দাস পটু, বিট পুলিশিং অফিসার এসআই সঞ্চয় সরকার, এএসআই আনোয়ার হোসেন, ইব্রাহিম খাঁ প্রমুখ।

তিনি আরো বলেন, বিট পুলিশিং এর মাধ্যমে আপনারা আমাদের সহযোগিতা করবেন। ইভটিজিং, নারী নির্যাতন, খুন, ধর্ষণ বিশেষ করে কিশোর গ্যাং ইত্যাদি বিষয়ে সচেতন থাকবেন। আপনাদের সঙ্গে নিয়ে আমরা বিট পুলিশিং এর মাধ্যমে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী মুক্ত এই নিগুয়ারি ইউনিয়ন গঠন করতে চাই। আপনারা আমাদের সাথে থাকবেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫