Skip to content

ডিমলায় রাকাব ব্যাংকের অনলাইন কার্যক্রমের শুভ উদ্বোধন

ডিমলা প্রতিনিধি ॥
নীলফামারী: ডিমলা উপজেলা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ডিমলা শাখার অনলাইন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার জয়শ্রী রাণী রায়।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ডিমলা শাখা অফিসে অনলাইন কার্যক্রম শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রাকাব ডিমলা শাখার ব্যবস্থাপক পঙ্কজ কুমার সরকার সহ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী ও স্থানীয় সুধিজন।

অনলাইন কার্যক্রম সম্পর্কে ব্যবস্থাপক বলেন, বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে যে কোন সময় লেনদেন খুব সহজেই করা সম্ভব হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫