স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগরের বাসন থানা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে আটক করেছে জিএমপি বাসন থানা পুলিশ।
সোমবার মহানগরের ভোগড়া বাইপাস এলাকা থেকে একটি প্রাইভেটকার এবং সিধেল চুরির কাজে ব্যবহৃত যাবতীয় যন্ত্রাংশ ও দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মুন্সীগঞ্জ জেলা লৌহজং এর জশলংথানা এলাকার তমিজউদ্দিনের পুত্র লিমন ওরফে মিজান (২৭), ঠাকুরগাঁও জেলা গৌরীপুর থানা এলাকার আব্দুর রহমানের পুত্র আজগর (৩৮), বরিশাল জেলা গৌরনদী থানা সরদার গ্রামের আব্দুল খালেক সরদারের পুত্র আলামিন (২৮), ভোলা জেলা ও থানার মেদুয়া এলাকার আব্দুল গণি’র পুত্র খলিল (২৬), ঢাকার বংশাল থান আবুল হাসনাত রোড এলাকার রফিক মিয়ার পুত্র পাপ্পু (৩০)।
পুলিশের জিজ্ঞাসাবাদে ডাকাতির প্র¯ত্ততি, চুরিসহ একাধিক মামলা থাকার কথা স্বীকার করে। আটককৃতদের বিরুদ্ধে বাসন থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।
