তাওহীদ হোসেন
কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ বলেন, ঘুষ-দুর্নীতিমুক্ত থানা গঠনে আমি সর্বদা কাজ করে যাব। আমি আপনাদের সহযোগিতা চাই। সত্য সংবাদ প্রকাশে আপনারা চাইলে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।
মঙ্গলবার কাপাসিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় সাংবাদিকরা মাদক, নারী নির্যাতন, কিশোর গ্যাং,গরু চুরি রোধে পুলিশের টহল জোরদার, যানযট ইত্যাদি বিষয়ে জোরালো পদক্ষেপের আহ্বান জানান।
নবাগত পুলিশ পরিদর্শক (তদন্তÍ) আফজাল হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে মোঃ আলম চাঁদ বলেন,
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শহিদুল্লাহ্, সাবেক সভাপতি এফ.এম কামাল হোসেন, সহ সভাপতি সঞ্জীব কুমার দাস ও সাইফুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক অধ্যাপক সামসুল হুদা লিটন, সাংবাদিক জাকির হোসেন কামাল, আসাদুজ্জামান সাদ, মোঃ মুজিবুর রহমান, শাকিল হাসান, গোলাম সারোয়ার, বেলায়েত হোসেন, নুরুল আমিন সিকদার, সমীর বর্ণিক, আঃ কাইয়ুম, শেখ শফিউদ্দিন জিন্নাহ্, আকরাম হোসেন রিপন, মজিবুর রহমান, সাইদুল ইসলাম রনি, আসাদুল্লাহ মাসুম, আকরাম হোসেন হিরন প্রমুখ।
ঘুষ-দুর্নীতিমুক্ত কাপাসিয়া গঠনে কাজ করবো: নবাগত ওসি আলম
আপডেট :December 8, 2020
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
