Skip to content

সুপারহিরো হয়ে আসছেন লিওনার্দো ডিক্যাপ্রিও

বিনোদন ডেস্ক ॥
হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। অসাধারণ অভিনয় দিয়ে সিনেমাপ্রেমীদের মাঝে আকাশচুম্বী জনপ্রিয়তা জয় করে নিয়েছেন তিনি। এবার দারুণ একটি সুখবর রয়েছে অস্কার বিজয়ী এই অভিনেতার ভক্তদের জন্য।

মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো এক প্রতিবেদনে প্রকাশ করেছে, হলিউডের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান মার্ভেল ইউনিভার্স পরিবারের সদস্য হতে যাচ্ছেন ডিক্যাপ্রিও। ইতিমধ্যে মার্ভেল ইউনিভার্স থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কথা রয়েছে সুপারহিরো হিসেবে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
বিতরণকারী প্রতিষ্ঠানটির আরও একটি ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, নতুন কোনো সুপারহিরো নয়। আগের প্রশংসিত একটি জনপ্রিয় সুপারহিরো চরিত্র আবার ফিরিয়ে আনতে যাচ্ছে মার্ভেল। আর সে চরিত্রেই কাজ করবেন ‘টাইটানিক’র জ্যাক।

তবে মার্ভেলের প্রস্তাব ডিক্যাপ্রিওর জন্য এবারই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার প্রস্তাব পেয়েছিলেন তিনি। ৯০ দশকের দিকে পাওয়া সেইসব প্রস্তাব ফিরিয়ে দিলেও ডিক্যাপ্রিও বর্তমানে মার্ভেলকে নিয়ে আগ্রহী বলে জানা গেছে।

প্রসঙ্গত, নেটফ্লিক্সের ব্যানারে নতুন সিনেমা ‘ডন্ট লুক আপ’-এ দেখা মিলবে ডিক্যাপ্রিওর। বিজ্ঞানভিত্তিক এই সিনেমাটিতে তার সঙ্গে আরও দেখা যাবে নন্দিত দুই অভিনেত্রী মেরিল স্ট্রিপ ও জেনিফার লরেন্সকে। কেভিন মেসিকের সঙ্গে ছবিটি প্রযোজনা করছেন অ্যাডাম ম্যাকেকে। চলতি বছরের শেষের দিকে সিনেমার কাজটি শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫