Skip to content

১০ মাসে ১৩ লাখের বেশি বিদেশফেরত যাত্রীর স্ক্রিনিং সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে দেশের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্র বন্দর ও রেল স্টেশন দিয়ে আগত বিদেশফেরত যাত্রীদের হেলথ স্ক্রিনিং করা হচ্ছে।

গত ১০ মাসে দেশের বিভিন্ন বিমান/সমুদ্র/স্থল বন্দর ও রেল স্টেশন দিয়ে আগত সর্বমোট ১৩ লাখ ১০ হাজার ৪২ জন বিদেশফেরত যাত্রীর স্ক্রিনিং সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ লাখ ৩১ হাজার ৮৩৬ জন, স্থলবন্দরে ৪ লাখ ১৬ হাজার ৮৮২ জন এবং সমুদ্র বন্দরে ৫৪ হাজার ২৯২ জন যাত্রীর স্ক্রিনিং সম্পন্ন হয়।

এছাড়া ক্যান্টনমেন্ট রেল স্টেশনে এখন পর্যন্ত ৭ হাজার ২৯ জনের স্ক্রিনিং করা হয়। বর্তমানে আন্তঃদেশীয় রেল যোগাযোগ বন্ধ থাকায় ক্যান্টনমেন্ট রেল স্টেশনে স্ক্রিনিং কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩৯৭ জনের স্ক্রিনিং করা হয়। তাদের মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ হাজার ৮৫৫ জন, স্থল বন্দরে ৩২৪ জন এবং সমুদ্র বন্দরে ২১৮ জন যাত্রীর স্ক্রিনিং করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫