Skip to content

ঢাকায় বাড়বে তাপমাত্রা, কমবে কুয়াশা

স্টাফ রিপোর্টার ॥
বেশ কয়েক দিন পর আজ সকাল থেকেই ঢাকায় সূর্যের দেখা মিলেছে। কুয়াশার পরিমাণও তুলনামূলক কম রয়েছে। যদিও এখানে আজ সর্বনিম্ন তাপমাত্রা বেশ নিচে নেমে এসেছে, ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এ অবস্থায় এ অঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার (১৩ ডিসেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর-পশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কেবল ঢাকা নয়, দেশের প্রায় সব অঞ্চলে আজ কুয়াশার পরিমাণ কম থাকার পূর্বাভাস রয়েছে।

দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যার ফলে দৃষ্টিসীমা ২০০ মিটার বা আরও কম হতে পারে। এসব এলাকায় নৌযানকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, কিন্তু কোনো সংকেত দেখাতে হবে না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫