Skip to content

গাজীপুরে শিক্ষানবিশ আইনজীবীদের সংবাদ সম্মেলন

এম. আব্দুল লতিফ সিদ্দিকী
সিনিয়র রিপোর্টার ॥
দীর্ঘ ৩ বছর পর শিক্ষানবিশ আইনজীবীদের এম.সি.কিউ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আছে, করোনা ভাইরাসের জন্য লিখিত পরীক্ষা বন্ধ থাকলেও ১৯ ডিসেম্বর’২০ বাংলাদেশ বার কাউন্সিল এনরুলমেন্ট কমিটি লিখিত পরীক্ষার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে এর প্রেক্ষিতে শিক্ষানবিশগণ আন্দোলন, রীটকারীদের পক্ষে নেই বলে বাংলাদেশ বার কাউন্সিলের প্রতি আস্থা বিশ্বাস ও শ্রদ্ধা রেখে আগামী ১৯ ডিসেম্বর নির্ধারিত তারিখেই স্বাস্থ্য বিধি মেনে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।
গাজীপুর জেলায় এম.সি কিউ পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষানবিশ আইনজীবীদের উদ্যোগে বিকেলে মহানগরের কোর্ট চত্বর এলাকায় সংবাদ সম্মেলন করা হয়।
এ সময় গাজীপুরের জেলা বারের শিক্ষানবিশ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, যেহেতু গত ১২ ডিসেম্বর ২০২০ তারিখে স্বাস্থ্য বিভাগে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর প্রেক্ষিতে শিক্ষানবিশ আইনজীবীদের পরীক্ষা গ্রহণের দাবী জানান সরকারের নিকট। নির্ধারিত তারিখে পরীক্ষা গ্রহণে কালক্ষেপন করলে এর সকল প্রকার দায় দ্বায়িত্ব নিতে হবে বলে দাবী জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫