Skip to content

বাংলাভূমি’র সম্পাদকের শ্বশুর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ॥
দৈনিক বাংলাভূমি’র সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহারের শ্বশুর মোঃ আমিন উদ্দিন (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

গতকাল বুধবার রাত ৮টা ৩০মিনিটে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়নের রাওনাট পূর্বপাড়া (টেক মেরুন) গ্রামে অবস্থিত নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন।

ব্যক্তিগত জীবনে তিনি অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক ছিলেন। তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ২টা ৩০মিনিটে তাঁর নিজ বাড়ীতে জানাজার নামাজ শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে বাংলাভূমি পরিবার ও সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫