Skip to content

গণফোরামে বিভক্তি নেই: ড. কামাল

স্টাফ রিপোর্টার ॥
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘গণফোরামে এখন আর কোনো ভুল বোঝাবুঝি নেই। আগামী ৯ জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী করণীয় জানানো হবে।’

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বেইলি রোডের বাসভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ড. কামাল হোসেন বলেন, ‘ঘুষ, দুর্নীতি, বিদেশে অর্থপাচারসহ নানা ঘটনার মধ্য দিয়ে দেশ আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। বর্তমানে দেশে অস্বস্তিকর রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান। এর থেক উত্তরণের জন্য দল-মত নির্বিশেষে মুক্তিযুদ্ধের চেতনার গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাই।’

তিনি আরও বলেন, ‘দেশে করোনাকালীন এই দুর্যোগময় মুহূর্তে গণফোরামের নেতাকর্মীরা রাজধানীসহ সারা দেশে চাল, ডাল, আলু, তেলসহ প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।’

দলের কয়েকজন নেতার অনুপস্থিতি প্রসঙ্গে ড. কামাল বলেন, ‘আমাদের অধ্যাপক আবু সায়ীদ সাহেব, সুব্রত, রেজা কিবরিয়া আইসোলেশনে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মোস্তফা মহসীন মন্টু, জগলুল হায়দার, মোকাব্বির খান, শফিকুল্লাহ, মহসীন রশিদ, এ আর জাহাঙ্গীর, মহিউদ্দিন আবদুল কাদেরসহ গণফোরামের নেতারা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫