Skip to content

সৈয়দা জোহরা তাজউদ্দিনের ৭ম মৃত্যুবার্ষিকী আজ

আকরাম হোসেন রিপন
চীফ রিপোর্টার ॥
স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের সহ-ধর্মিণী বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব ও আওয়ামীলীগের দুর্দিনের কান্ডারী, মহিয়সি নারী নেত্রী, সাবেক প্রেসিডিয়ামের এক নম্বর সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দীনের ৭ম মৃত্যু বার্ষিকী আজ ২০১৩ সালের ২০শে ডিসেম্বর তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন।

মত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মেজো মেয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি মায়ের পরকালের শান্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এ উপলক্ষে আজ রোববার বিকালে কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহম্মদ শহীদুল্লাহ ও সাধারন সম্পাদক মিজানুর রহমান প্রধান।

জানা যায়, তিনি ঢাকার বনানীর বাসায় বাথরুমে পরে গিয়ে কোমড়ে গুরুতর আঘাত পান। এতে তাঁর কোমড়ের হার ভেঙ্গে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য তাঁর মেয়ে সিমিন হোসেন রিমি এমপি দিল্লির একটি হাসপাতালে চিকিৎসার জন্য সঙ্গে করে নিয়ে যান। পরে তার অবস্থা আরো অবনতির দিকে গেলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে এয়ার এম্বুলেন্সেযোগে দেশে এনে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

জোহরা তাজ ১৯৩২ সালে ২৪ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক ভিটেবাড়ি চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলায়। ১৯৫৯ সালে বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের সাথে তাঁর বিবাহ হয়। তাঁর তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। তিনি ১৯৬০ সালের আন্দোলনে বাংলাদেশ কারাবন্দি সাহায্য কমিটির যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতাকে হত্যার পর পটপরিবর্তনের পর আওয়ামী লীগের চরম ক্রান্তিকালে দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৯ থেকে ১৯৮১ পর্যন্ত শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের পূর্ব পর্যন্ত দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯১ সালে কাপাসিয়া ও ১৯৯৬ সালে মেহেরপুর থেকে আওয়ামী লীগ থেকে সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন। তিনি স্বাধীনতার পর থেকে মহিলা পরিষদের কমিটিতে কবি সুফিয়া কামালের সাথে সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

তাঁর একমাত্র ছেলে তানজিম আহমদ সোহেল তাজ ২০০১ ও ২০০৮ সালে কাপাসিয়া আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং পরবর্তীতে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে সোহেল তাজের ছেড়ে দেয়া আসনে ২০১২ সালে উপনির্বাচনে জোহরা তাজের মেজো মেয়ে সিমিন হোসেন রিমি সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর বড় মেয়ে শারমিন রিপি প্রবাসি ও ছোট মেয়ে মাহজাবিন মিমি দেশে বসবাস করছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫