Skip to content

জন্মদিনে ভক্তদের যে উপহার দেবেন কেজিএফ তারকা যশ

বিনোদন ডেস্ক ॥
করোনার এই সময়ে জন্মদিন পালন করা হচ্ছে না কন্নড় সুপারস্টার যশের। আসন্ন ৮ জানুয়ারি তাই ভক্তদের থেকে কিছুটা দূরেই থাকবেন তিনি। তবে জন্মদিনে ভক্তদের নিরস করছেন না কেজিএফ তারকা। জন্মদিনেই মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত ‘কেজিএফ ২’ সিনেমার টিজার।

সিনেমাটির একটি ঘনিষ্ঠ সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, সিনেমাটি পরিচালক প্রশান্ত নীল এবং যশ দুজন সম্মতিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইতিমধ্যে ‘কেজিএফ ২’ এর নির্মাণকাজ প্রায় শেষ বলাই চলে। যদিও ছোটখাটো কিছু সিকোয়েন্স এখনো বাকি রয়েছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিনামার টিজার এখনই মুক্তি দেওয়া হবে। মূলত যশের জন্মদিনকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত।

আসছে ৮ জানুয়ারি দর্শকের সামনে অবমুক্ত হচ্ছে ‘কেজিএফ ২’-এর প্রথম টিজার। যেখান থেকে সবাই ধারনা নিতে পারবেন ‘কেজিএফ’র মতো এর দ্বিতীয় কিস্তিটিও বাজিমাত করবে কি না।

ওই সূত্রের পক্ষ থেকে আরও জানানো হয়, যশ সবসময় তার ভক্তদের জন্য কিছু না কিছু উপহার দিতে চান। এরই ধারাবাহিকতায় এই সিদ্ধান্তটা নিয়েছেন তিনি। এ বছর জন্মদিনে নিজ শহরে থাকছেন না যশ। তবে যেখানেই থাকুন না কেন করোনার বছরে নিজের জন্মদিনের আনন্দ সবার সাথে ভাগ করে নিতে চাইছেন তিনি।

যশ ছাড়াও ‘কেজিএফ ২’-তে অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় তারকা সঞ্জয় দত্ত, শ্রীণিধি শেঠিসহ আরো অনেকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫