Skip to content

৬ সেকেন্ডে গোল করে ইতিহাস

স্পোর্টস ডেস্ক ॥
ম্যাচ শুরু হওয়ার বাঁশি বাজল মাত্র। এর মধ্যেই উদযাপনে ব্যস্ত এসি মিলান শিবির। প্রতিপক্ষ সাসেওলো কিছু বুঝেই উঠতে পারল না। গোল হজম করে বসলো ৬ সেকেন্ড হতেই।

রোববার রাতে সিরিআ’র ইতিহাসে দ্রুততম গোলটি করেছেন এসি মিলানের পর্তুগিজ ফরোয়ার্ড রাফায়েল লিয়াও। ঘড়ির কাঁটার নিখুঁত হিসেবে যেটি ছিল ৬.২ সেকেন্ড।

অপ্টার পরিসংখ্যান অনুযায়ী, এর আগে ইতালিয়ান সিরিআ’তে দ্রুততম গোলের রেকর্ডটি ছিল ৮ সেকেন্ডের। ২০০১ সালে ফিওরেন্তিনার বিপক্ষে পিয়াসেনজার পাওলো পগ্গি এই রেকর্ড গড়েছিলেন।

রোববারের ম্যাচে রেফারি বাঁশি বাজানোর পর হাকান কালহাঙ্গলু সরাসরি বলটা পাস দিয়ে দেন দৌড়ের ওপর থাকা লিয়াওকে। আর পর্তুগিজ ফরোয়ার্ড দুর্দান্ত গতিতে বল নিয়ে ডি বক্সে ঢুকেই জালে পাঠিয়ে দেন।

এই ম্যাচে ২-১ গোলের জয় পেয়েছে এসি মিলান। তাতে সিরিআ’র টেবিল টপাররা ইন্টার মিলানের থেকে এক পয়েন্ট এগিয়ে রয়েছে। ইন্টাও স্পেজিয়ার বিপক্ষে একই ব্যবধানে জিতে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫