বিল্লাল হোসেন
নরসিংদী প্রতিনিধি ॥
নরসিংদী: প্রার্থনা সঙ্গীত, সমবেত প্রার্থনাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে নরসিংদীর ঘোড়াশালের নর্দান স্কুলে খ্রীষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যীশু খ্রীষ্টের জন্মদিন উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকালে ঘোড়াশাল পৌর এলাকায় সমবেত প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় যীশু খ্রীষ্টের জন্মদিনের উৎসব। আগত সকল শ্রেণি পেশার যিশু ভক্তরা সবার মাঝে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিন, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকতা শেখ মোঃ নাসির উদ্দীন, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক, ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক জহিরুল আলম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম শফিসহ এলাকার নেতৃবৃন্দ।
এর আগে সকাল ঘণ্টা ধ্বণি, সমবেত প্রার্থনা ও প্রচলিত রীতিনীতির মধ্য দিয়ে খ্রীষ্টান সম্প্রদায়ের এ ধর্মীয় উৎসব শুরুর পর বর্ণিল সুরে মূর্ছনায় যিশু স্মরণে প্রার্থনা সংগীত পরিবেশন করা হয়। বিপুল সংখ্যক যীশুভক্ত নারী-পুরুষ ও শিশুরা ধর্মীয় প্রার্থনায় অংশ নিয়ে যিশুর আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবনযাপন এবং সকল দেশবাসীর, মঙ্গল কামনা করেন।
