Skip to content

পলাশে চার শতাধিক দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

বিল্লাল হোসেন
নরসিংদী প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশে চার শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার তরুণদের সামাজিক সংগঠন পলাশের ‘উদ্দীপ্ত তারুণ্য’ এর উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। সকাল সাড়ে ১১টায় উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণী কার্যক্রম উদ্বোধন করেন নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।

পরে সংগঠনের সদস্যরা চার শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ সেন্ট্রাল কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আমির হোসাইন গাজী, শিবপুর আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আরিফ পাঠান, পলাশ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, তালতলী টান বাজারের সভাপতি নজরুল ইসলাম শিকদার, উদ্দীপ্ত তারুণ্য’র সভাপতি রফিকুল ইসলাম শান্তসহ সংগঠনের সকল সদস্যরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫