Skip to content

লাইফ সাপোর্টে মা, দোয়া চাইলেন বিজরী বরকতুল্লাহ

বিনোদন ডেস্ক ॥
দেশের খ্যাতিমান নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ গুরুতর অসুস্থ। তাকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

জিনাত বরকতুল্লাহর মেয়ে অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মায়ের জন্য সবার দোয়া চেয়েছেন।

এদিকে হাসপাতালে নেয়ার পর জিনাত বরকতুল্লাহ’র শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। তিনি প্রবীন এই নৃত্যশিল্পীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

জানা গেছে, গত ২২ ডিসেম্বর জিনাত বরকতুল্লাহকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে, তিনি করোনায় আক্রান্ত নন।

এর আগে জিনাত বরকতুল্লাহর স্বামী ও বিজরীর বাবা টিভি ব্যক্তিত্ব মোহাম্মদ বরকত উল্লাহ চলতি বছরের ৩ আগস্ট রাজধানীর গ্রীনলাইফ হাসপাতালে মারা যান। তিনি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তখন জিনাতও করোনায় আক্রান্ত হন। তবে তিনি করোনা জয় করে সুস্থ হয়ে উঠেছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫