Skip to content

হুইপ সামশুল হক চৌধুরী করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার ॥
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রামের পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী।

বর্তমানে তিনি চট্টগ্রাম শহরের হালিশহরে নিজের বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

তার ছোট ভাই মুজিবুল হক চৌধুরী জানিয়েছেন, ‘উনার শারীরিক অবস্থা ভালো আছে। কোনো ধরনের জটিলতা নেই।’

গত ২০ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরের উপদেষ্টা কমিটির সভায় অংশ নিয়েছিলেন আওয়ামী লীগ নেতা সামশুল হক। পরে জ্বর এলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তার নমুনা পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার পরীক্ষার ফল কোভিড-১৯ ‘পজেটিভ’ আসে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫