Skip to content

ডিমলায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

বাসুদেব রায়
ডিমলা প্রতিনিধি ॥
নীলফামারী: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা প্রশাসন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্ত্বরে দিনব্যাপী স্থানীয় ভাবে উদ্ভাবিত লাকসই প্রযুক্তি ও সম্প্রসারণ শীর্ষক বিজ্ঞান প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে।

উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের ১৩টি স্টল রোববার দুপুর ১২টার সময় উদ্বোধন করেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন ইউএনও জয়শ্রী রাণী রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রেজাউল হাসান, ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা সিদ্দিকা, সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাসেম, বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম প্রমুখ। মেলা পরিদর্শণ শেষে উপজেলা হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫