Skip to content

আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া করোনামুক্ত

বিনোদন ডেস্ক ॥
বেশ দুশ্চিন্তার ভাঁজ পড়েছিলো চলচ্চিত্রপাড়ায়। একই দিনে জানা গিয়েছিলো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চলচ্চিত্র অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী নুসরাত ফারিয়া। ১২ ডিসেম্বর তাদের দু’জনের আক্রান্ত হওয়ার খবরটি প্রকাশ্যে আসে।

এরপর থেকে দুজনেই ছিলেন আইসোলেশনে। তারা নিজেই করোনায় আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছিলেন।

১৫ দিন পর আজ রোববার (২৭ ডিসেম্বর) জানা গেল করোনা থেকে মুক্ত হয়েছেন শুভ ও ফারিয়া। দুজনেই গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার ফেসবুকে এক ভিডিওবার্তায় আরিফিন শুভ তার সুস্থ হওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গতকাল রাতে আমি করোনার দ্বিতীয় টেস্ট করিয়েছি, তা নেগেটিভ এসেছে। আল্লাহকে অসংখ্য ধন্যবাদ। করোনা থেকে বেরিয়ে এসেছি।

করোনা সেরে গেলেও কমন দুইটি ঝামেলা হয়। একটি হচ্ছে শ্বাসপ্রশ্বাসের সমস্যা ও শারীরিক দুর্বলতা। এই দুইটি আমার আছে। আমি সতর্কতা অবলম্ব করে চলছি। আমি ঠিক আছি। শ্বাসপ্রশ্বাসের সমস্যাটা একটু জ্বালাচ্ছে। চিকিৎসক যা যা প্রয়োজনীয় টেস্ট দিয়েছেন সবগুলো করিয়েছি। আশা করছি খুব শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে যাবো। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’

এদিকে সুস্থ হওয়ার খবর জানিয়ে নুসরাত ফারিয়া বলেন, আক্রান্ত হওয়ার পরও শারীরিকভাবে তেমন কোনো জটিলতা ছিল না তার। চিকিৎসকদের পরামর্শে সেরে উঠেছেন। কাজেও ফিরেছেন। নারায়ণগঞ্জ ক্লাবের একটি শো’তে গতকাল শনিবার (২৬ ডিসেম্বর) পারফরম করেছেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫