Skip to content

হুমকি নস্যাতে ইরানের সশস্ত্র বাহিনী ভালোভাবেই প্রস্তুত

অনলাইন ডেস্ক ॥
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়বিষয়ক ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, শত্রুর পক্ষ থেকে আসা যে কোনো হুমকি নস্যাৎ করে দিতে তার দেশের সামরিক বাহিনী ভালোভাবেই প্রস্তুত রয়েছে।

সোমবার রাজধানী তেহরানে তিনি ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিবিষয়ক সংসদীয় কমিটির বৈঠকে এসব কথা বলেন। হাবিবুল্লাহ সাইয়ারি সংসদীয় কমিটির কাছে ইরানের সশস্ত্র বাহিনীর বাস্তব যুদ্ধের প্রস্তুতি ব্যাখ্যা করেন।

এ সময় তিনি গোয়েন্দা প্রতিরক্ষা এবং দ্রুতগতিতে সামরিক বাহিনী মোতায়েনের সক্ষমতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, স্থল, সমুদ্র কিংবা আকাশপথে শত্রুর সম্ভাব্য যে কোনো হুমকি মোকাবিলায় ইরানের সামরিক বাহিনী চূড়ান্তভাবে প্রস্তুত রয়েছে।

আমেরিকা এবং ইসরাইলের পক্ষ থেকে যখন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরানের বিরুদ্ধে হামলার হুমকি দেয়া হচ্ছে এবং আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার শেষ মুহূর্তে যখন মধ্যপ্রাচ্যকে গোলযোগের মধ্যে ফেলে দেয়ার চেষ্টা চলছে তখন ইরানের সংসদীয় কমিটি সামরিক বাহিনীর প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত ধারণা নেয়ার জন্য এই বৈঠক করল। পার্সটুডে

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫