Skip to content

পলাশ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

নরসিংদী প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঘোড়াশাল রেলওয়ে স্টেশন ও বাসস্ট্যান্ড এলাকার ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম শফি, সহ সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ আশাদউল্লাহ মনা, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, দপ্তর সম্পাদক মোঃ আনিসুর রহমান, তথ্য ও যোগাযোগ সম্পাদক সাব্বির হোসেন, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সারোয়ার রুবেল, কার্যকরী সদস্য শাহ বোরহান মেহেদী, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন আনু, সদস্য রাসেল আহমেদ প্রমুখ। এসময় প্রচন্ড শীতে কম্বল পেয়ে উচ্ছ্বাসিত হয় ছিন্নমূল ও হতদরিদ্র শীতার্ত মানুষেরা।

কম্বল বিতরণকালে পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম শফি জানান, প্রতি বছরের মতো এই বছরও ছিন্নমূল ও হতদরিদ্র শীতার্ত মানুষের কথা চিন্তা করে কম্বল বিতরণ করা হয়েছে। এসব মানুষ যাতে শীতবস্ত্রের মাধ্যমে সামান্য উষ্ণতায় শীতকে মোকাবেলা করতে পারে তাই আমাদের এই উদ্যোগ গ্রহণ করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫