Skip to content

এক বছরে ৭৩৮ কোটি টাকার চোরাচালান ও মাদক জব্দ বিজিবির

স্টাফ রিপোর্টার ॥
২০২০ সালে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৭৩৭ কোটি ৯৩ লাখ ৬৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানকালে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে তিন হাজার ৫৯৪ জনকে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

রোববার (৩ জানুয়ারি) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে এক কোটি আট লাখ ৮৯ হাজার ৮৪৯ পিস ইয়াবা, পাঁচ লাখ ৩৫ হাজার ৮৬৯ বোতল ফেনসিডিল, এক লাখ ১৫ হাজার ৭৯৯ বোতল বিদেশি মদ, ছয় হাজার ৩৩৯ লিটার বাংলা মদ, ১০ হাজার ৪১৬ ক্যান বিয়ার, ১৩ হাজার ৮৫৭ কেজি গাঁজা, ২২ কেজি ১৭ গ্রাম হেরোইন, ৪৬ হাজার ৬২১টি উত্তেজক ইনজেকশন, ৬৪ হাজার ১৬৯টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ৩০ লাখ ২৪ হাজার ৯টি অন্যান্য ট্যাবলেট।

জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৮৭ কেজি ৭৬৬ গ্রাম স্বর্ণ, ২১৬ কেজি ৭১৭ গ্রাম রুপা, ৩৩ হাজার ৩৬৬টি শাড়ি, নয় হাজার ৪৪০টি থ্রিপিস/শার্টপিস, ১৪ হাজার ৯৬৭টি তৈরি পোশাক, ২১ হাজার ৪৮৭ মিটার থান কাপড়, ৯ লাখ ৫০ হাজার ৫৯৫ ঘনফুট কাঠ, ৩৮ লাখ ২৯ হাজার ৪৩০ কেজি চা পাতা এবং ৪১টি কষ্টি পাথরের মূর্তি।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩৩টি পিস্তল, একটি রিভলভার, ৯০টি বন্দুক, ১০ হাজার ৪৭৩টি সকল প্রকার গোলাবারুদ, ৩৫টি ম্যাগাজিন, দুই কেজি ২০০ গ্রাম গান পাউডার এবং ২০টি ককটেল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫