Skip to content

প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের ঘর নির্মাণ প্রকল্প পরিদর্শনে শিল্পমন্ত্রী

মনোহরদী প্রতিনিধি ॥
নরসিংদী: মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার “ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ” প্রকল্পের নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী এ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।

শনিবার নরসিংদীর মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ও বড়চাপা ইউনিয়নে নির্মিত ১২টি ঘর পরিদর্শন করেন। এ সময় কাজের অগ্রগতি ও বিভিন্ন দিক-নির্দেশনা দেন তিনি। মনোহরদী উপজেলায় এ প্রকল্পের অধীন মোট ৪৬টি ঘর নির্মাণ করা হচ্ছে।

গৃহ নির্মাণ কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমু, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান, মনোহরদী থানার ওসি মো. মনিরুজ্জামান প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫