Skip to content

প্রবাসী কর্মীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে টিকা চান ইমরান আহমেদ

স্টাফ রিপোর্টার ॥
প্রবাসী কর্মীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিন চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এ বিষয়ে নির্দেশনার আবেদন জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।

বুধবার (৬ জানুয়ারি) আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইমরান আহমেদ এ নির্দেশনার আহ্বান জানান। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি ছিলেন।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অনুষ্ঠানে ইমরান আহমেদ বলেন, ‘সবার জন্য করোনা ভ্যাকসিন পাওয়ার দাবি আপনি (প্রধানমন্ত্রী) ইতোমধ্যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে উত্থাপন করেছেন। এখন বাংলাদেশি কর্মীদের নিয়োগকারী দেশে আস্থা বৃদ্ধির লক্ষ্যে প্রবাসী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন প্রদানের নির্দেশনা কামনা করছি।’

প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, নিরাপদ অভিবাসনের জন্য তিনি তার মন্ত্রণালয় ছাড়াও সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়, এনজিও ও রিক্রুটিং এজেন্সিসহ সবাইকে সঙ্গে নিয়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। এ বিষয়ে সবার কাছ থেকে সংশ্লিষ্ট বিষয়ে যেকোনো ধরনের পরামর্শ চেয়েছেন তিনি।

আগামীতে প্রবাসীদের রেমিট্যান্সের টাকার অঙ্ক গার্মেন্টস সেক্টরকে ছাড়িয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫