Skip to content

ডিমলায় রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধার সৎকার্য সম্পন্ন

ডিমলা প্রতিনিধি ॥
নীলফামারী: রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার জন্য গার্ড অব অর্নার প্রদান করে বীরমুক্তিযোদ্ধা বিরেন্দ্র নাথ রায় (৭৫) এর সৎকার্য সম্পন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে পরলোক গমন করেন এ মুক্তিযোদ্ধা। তিনি ডিমলা উপজেলার খগা খড়িবাড়ী ইউনিয়নের দোহোলপাড়া মৌজায় মৃত সতীশ চন্দ্র সিংহ রায়ের জ্যৈষ্ঠ পুত্র।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও জয়শ্রী রানী রায়। অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ সামছুল হক, অত্র ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম (লিথন), ডিমলা থানা পুলিশের সেকেন্ড অফিসার উজ্জল শাহ সহ সঙ্গীয় ফোর্স এবং সকল বীরমুক্তিযোদ্ধা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। সামাজিক দূরত্ব বঝায় রেখে পুলিশের কুজকাওয়াজের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদান করে তার সৎকার্য সম্পন্ন করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫