Skip to content

ছয়দিন পর করোনা শনাক্ত হাজার ছাড়াল

স্টাফ রিপোর্টার ॥
ছয়দিন পর বৃহস্পতিবার (৭ জানুয়ারি) করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।

গত একদিনে ১৫ হাজার ৬৩৪টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৩৮১টি নমুনা পরীক্ষা করে নতুন এক হাজার সাতজন করোনা রোগী শনাক্ত হয়।

১ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত নতুন শনাক্ত রোগীর সংখ্যা এক হাজারের নিচে থাকলেও ৭ জানুয়ারি রোগীর সংখ্যা হাজার ছাড়িয়ে যায়।

১ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত নতুন শনাক্ত রোগীর সংখ্যা ছিল যথাক্রমে ৯৯০, ৬৮৪, ৮৩৫, ৯১০, ৯৯১ এবং ৯৭৮ জন।

এদিকে বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে পুরুষ ২১ জন ও নারী ১০ জন। প্রায় দুই সপ্তাহ পর করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩০ জনের বেশি দাঁড়াল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫