Skip to content

ত্রিশাল পৌরসভার পুনঃতফসিল, ভোট ১৪ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার ॥
স্থগিত হওয়া ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার মেয়র পদে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। পুনঃতফসিল অনুযায়ী, আগামী ১৪ ফেব্রুয়ারি এ পৌরসভায় ভোট হবে। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৮টায় এবং শেষ হবে বিকেল ৪টায়। নির্বাচনটি ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) পুনঃতফসিল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে ইসি।

পুনঃতফসিলের তথ্যানুযায়ী, মনোনয়ন জমা দেয়ার শেষ দিন ১৭ জানুয়ারি, মনোনয়ন বাছাই ১৯ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ২৬ জানুয়ারি এবং ভোটগ্রহণ ১৪ জানুয়ারি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ত্রিশাল পৌরসভার স্থগিত সংরক্ষিত আসনের কাউন্সিলর পদেও ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে।

মেয়র পদে নতুন করে মনোনয়নপত্র দাখিল করা যাবে। তবে ইতোমধ্যে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন, তাদের আর নতুন করে দাখিল করতে হবে না। আর সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর পদে নতুন করে মনোনয়নপত্র দাখিল করা যাবে না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ত্রিশাল পৌরসভার মেয়র পদে স্বতন্ত্রপ্রার্থী এমএএএস আলম বাবলু হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে এ পদে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫