Skip to content

আমরা ধর্মপরায়ণ, ধর্মান্ধ নই: আমু

স্টাফ রিপোর্টার ॥
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, আমরা ধর্মপরায়ণ, ধর্মান্ধ নই। ধর্মকে আমরা রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করিনি, করতেও চাই না।

তিনি বলেন, কারও ধর্ম অবমাননা করা উচিত নয়। রাজনীতি ও ধর্ম আলাদা। একটির সঙ্গে অপরটির মেলানোর সুযোগ নেই।

শুক্রবার দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নে বজলুর রশিদ জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিয়ে আমু বলেন, দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু গর্ব করে বলেছিলেন- ‘বাংলাদেশ সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ’। তিনি ইসলামিক ফাউন্ডেশনসহ মুসলিম ধর্মাবলম্বীদের জন্য অনেক মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন। তিনি ইসলামের পৃষ্ঠপোষকতা করলেও ধর্ম নিয়ে রাজনীতি করেননি। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ধর্ম নিয়ে রাজনীতি করেন না।

সাবেক এই মন্ত্রী আরও বলেন, ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না। যারা ইসলামকে ব্যবহার করে রাজনীতি বা জঙ্গি কার্যক্রম চালান তারা ইসলাম তথা মুসলমানের শত্রু। দেশের মুসলিম যুব সম্প্রদায়কে সত্যিকারের ইসলামের পথে আসার আহ্বান তিনি।

তোফাজ্জেল হোসেন মানিক মিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি সাংবাদিক আকতার ফারুক শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোল্লারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মাস্টার, চেয়ারম্যান কবির হোসেন, সাবেক চেয়ারম্যান এনামুল হক আলম, তোফাজ্জেল হোসেন মানিক মিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক বশিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাহাবুবুর রহমান সেন্টু প্রমুখ।

বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বজলুর রশিদ হাওলাদার তার জীবদ্দশায় বহু শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি দরিদ্র মানুষের জন্য ক্লিনিক প্রতিষ্ঠা করে গেছেন। গত ৫ জানুয়ারি ছিল তার তৃতীয় মৃত্যুবার্ষিকী।ন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫