Skip to content

প্রণোদনার কারণে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে: শিল্প প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি বলেছেন, সময়মতো করোনা প্রণোদনা ঘোষণা করার কারণেই অর্থনীতির সব খাত ইতোমধ্যে ঘুরে দাঁড়িয়েছে। এখন বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

শনিবার (৯ জানুয়ারি) রাজধানীর মিরপুর ১৩ নম্বরে অবস্থিত হাজী আলী হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গরীব ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি গরীব অসহায়দের সহায়তা করা সমাজের বিত্তবানদের নৈতিক দায়িত্ব উল্লেখ করে বলেন, সমাজের বিত্তবানদের ধর্ম-বর্ণ নির্বিশেষে শীতার্ত মানুষদের পাশে দাঁড়াতে হবে। সমাজের প্রতি দায়িত্ব পালনে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী তার নিজের পক্ষ হতে মিরপুর-১৩ নম্বরের ৫০০ জন গরীব ও অসহায় শীতার্তকে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫