Skip to content

হার্টে বসানো হলো রিং, স্থিতিশীল আছেন ফোয়াদ নাসের বাবু

বিনোদন ডেস্ক ॥
দেশের জনপ্রিয় সংগীত পরিচালক ও জনপ্রিয় ‘ফিডব্যাক’ ব্যান্ডের প্রধান ফোয়াদ নাসের বাবু গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তার শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে। আগের চেয়ে অনেকটা স্থিতিশীল রয়েছেন তিনি।

এ বিষয়টি নিশ্চিত করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীত পরিচালক ফরিদ আহমেদ বলেন, ‘গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে নিজ বাসায় হার্ট অ্যাটাক করেন ফোয়াদ নাসের বাবু। এরপর রাত সাড়ে ১২টার দিকে তাকে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খুব ভয়ে ছিলাম সবাই।

তবে আলহামদুলিল্লাহ, তিনি আগের চেয়ে ভালো আছেন। রাতেই তার হার্টে সফলভাবে রিং পরানো হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল আছে।’

বর্তমানে ফোয়াদ নাসের বাবুকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রসঙ্গত, দেশের অন্যতম সংগীত পরিচলক ও ব্যান্ড ফিডব্যাকের প্রতিষ্ঠাতা সদস্য ফোয়াদ নাসের বাবু। তিনি অসাধারণ কিছু গানের সুর, সংগীত করেছেন। টানা পাঁচ দশক সংগীতে কাজ করে চলেছেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫