Skip to content

গাজীপুরে ‘আমার মা ফাউন্ডেশন’ এর অফিস উদ্বোধন ও পরিচিতি সভা

স্টাফ রিপোর্টার ॥
‘আমার মা ফাউন্ডেশন’ এর গাজীপুর মেট্রো সদর থানা শাখার অফিস উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৮ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় গাজীপুর সিটি কর্পোরেশনের হাবিব্ল্লুাহ্ স্মরণীর ইকবাল কুটিরে অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘আমার মা ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন জি এম কামরুল হাসান। উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ড. এম.এ ওয়াজেদ কল্যাণ পরিষদের চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান মাসুদ।

সংগঠনটির গাজীপুর মেট্রো সদর থানা শাখার কো-অর্ডিনেটর মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক বাংলাভূমি’র সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহার, গাজীপুর জজকোর্টের লিগ্যাল এইড এ্যাডভোকেট শাহ মোহাম্মদ জহিরুল ইসলাম (লিখন), গাজীপুর বিএম কলেজের প্রিন্সিপাল হুমায়ূন কবীর, সংগঠনটির গাজীপুর মেট্রো সদর থানা শাখার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ।

সংগঠনের গাজীপুর মেট্রো সদর থানা শাখার দপ্তর সম্পাদক জাহিদ হাসান ভূঁইয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ কামরুজ্জামান, মেহেদী হাসান সিরাজ, মাসুদ রানা, সংগঠনের টঙ্গী পশ্চিম থানা শাখার সহঃ কো-অর্ডিনেটর নাহিদ রহমান চপল, মেট্রো সদর থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাকিব হোসেন, প্রচার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সমাজসেবা সম্পাদক মাওলানা মোঃ জসিম উদ্দিন প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫