Skip to content

কাপাসিয়ায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

আকরাম হোসেন রিপন
চীফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়ায় বিভিন্ন আয়োজনে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ রোববার উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আনন্দ র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি মুহাম্মদ শহীদুল¬াহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানের পরিচালনায় বক্তব্য রাখেন, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মোঃ আমানত হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি ও কাপাসিয়া ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন বেপারী, কাপাসিয়া ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুন প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫