Skip to content

মাধ্যমিক স্কুলের ভর্তির লটারি আজ

শিক্ষা ডেস্ক ॥
সারা দেশে সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির অনলাইন লটারি কার্যক্রম শুরু হবে আজ।

রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে সোমবার বিকাল সাড়ে ৩টায় এই ভর্তি কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে গতকাল রোববার এ তথ্য জানানো হয়েছে।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত যেসব ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বয়স সংক্রান্ত জটিলতার কারণে আবেদন করতে পারেনি, তারা ৭ জানুয়ারি পর্যন্ত আবেদন করার সময় পেয়েছিল। উচ্চ আদালতে রিটের পরিপ্রেক্ষিতে আবেদনের সময় বাড়ায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর মাউশি।

এবার সারা দেশে সরকারি স্কুলগুলোতে ভর্তির জন্য পাঁচ লাখ ৭৩ হাজার ৩১১ জন শিক্ষার্থী আবেদন করেছে বলে মাউশি সূত্রে জানা গেছে।

গত ৩০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম নির্ধারণ করা হয়েছিল। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যে বয়সসীমা নির্ধারণ করে দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়, তাতে ১১ বছরের কম বয়সী কোনো শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারছিল না।

গত ২৯ ডিসেম্বর একজন অভিভাবকের আনা রিট পিটিশনের শুনানি শেষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া ১১ বছর বয়সের শর্ত স্থগিত করে আদেশ দেন হাইকোর্ট। এ ছাড়া ষষ্ঠ শ্রেণিতে চলতি বছরের ভর্তি কার্যক্রমের সময়সীমা সাত দিন বাড়াতেও আদেশ দেন উচ্চ আদালত।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫