Skip to content

বশেমুরবিপ্রবির কম্পিউটার চুরি, যুবলীগ নেতা আটক

বশেরমুরপ্রবি প্রতিনিধি ॥
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগার ‘একুশে লাইব্রেরি ‘ ভবন থেকে কম্পিউটার চুরির ঘটনায় পলাশ শরীফ নামে আরও একজনকে আটক করেছে পুলিশ। তিনি এ ঘটনার মূল হোতা ও গোপিনাথপুর ইউনিয়নের বহিষ্কৃত যুবলীগ সভাপতি।

পুলিশ সূত্র জানায়, গতকাল রবিবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুরের টেকেরহাটে একটি গাড়ি তল্লাশির মাধ্যমে পলাশ শরীফকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে গোপালগঞ্জ সদর থানায় পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞসাবাদ চলছে।

প্রসঙ্গত, গত ঈদুল আজহার ছুটিতে বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ১০ আগস্ট গোপালগঞ্জ সদর থানায় মামলা করা হয়। এ ঘটনায় ঐ মাসেরই ১৩ তারিখ রাতে রাজধানীর বনানীর হোটেল ক্রিস্টাল ইন থেকে ৩৪টি কম্পিউটার উদ্ধার করা হয়। এখন পর্যন্ত এ ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫