Skip to content

আম্পায়ারের সিদ্ধান্তে প্রশ্ন তোলায় অসি অধিনায়কের জরিমানা

স্পোর্টস ডেস্ক ॥
জমে উঠেছে বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় ম্যাচ। পঞ্চম দিনে ফলাফল নিজেদের পক্ষের নেয়ার জন্য লড়ছে ভারত ও অস্ট্রেলিয়া। তবে ম্যাচের ফল নির্ধারণের আগেই এক দুঃসংবাদ পেতে হয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইনকে।

ম্যাচ শেষ হওয়ার আগেই ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানার শাস্তি পেয়েছেন পেইন। এছাড়াও তার নামের সঙ্গে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। তবে নিজেকে সৌভাগ্যবান ভাবতেই পারেন পেইন। কেননা নিষেধাজ্ঞাও পেতে পারতেন তিনি।

সিডনি টেস্টের মূল পল উইলসনের সঙ্গে মেজাজ হারানোয় এ শাস্তির মুখোমুখি হয়েছেন পেইন। ম্যাচের তৃতীয় দিন (শনিবার) একটি রিভিউয়ের সিদ্ধান্ত নিজেদের পক্ষে না আসায় আম্পায়ারের সিদ্ধান্তে প্রশ্ন তোলেন অসি অধিনায়ক, একইসঙ্গে বেশ কড়া প্রতিবাদও করেন তিনি।

এ অপরাধে নিষেধাজ্ঞার শাস্তির বিধানও রয়েছে আইসিসির। তবে এ যাত্রায় পার পেয়ে গেছেন পেইন। লেভেল ওয়ান অপরাধ করলেও, একটি ডিমেরিট পয়েন্ট ও ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে শুধু।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫