Skip to content

তামিল সুপারস্টার বিজয় সেতুপতির নায়িকা হচ্ছেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক ॥
বলিউডে ক্যাটরিনা মানেই বাড়তি চমক। ক্যরিয়ারে শুরু থেকেই সিনেমায় নাম লেখানোর ব্যপারে বেশ খুঁতখুঁতে তিনি। একটু দেখেশুনে বেছে কাজ করেন। চলতি বছরই নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন তিনি।

এটি হতে যাচ্ছে ভারতীয় প্রথম নায়িকাকেন্দ্রিক সুপারহিরো সিনেমা। নাম ‘সুপার সোলজার’।

সেই চমক পুরনো না হতেই ক্যাটরিনা ভক্তদের জন্য নতুন সুখবর হাজির। শ্রীরাম রাঘাওয়ানের পরবর্তী সিনেমায় তামিল সুপারস্টার বিজয় সেতুপতির বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন ‘ব্যাং ব্যাং’র নায়িকা।

দিন কয়েক আগেই খবর আসে আগের বছরের করোনার ক্ষতি পুষিয়ে নেওয়ার লক্ষে বেশ বড় বাজেটের সিনেমায় নামছেন শ্রীরাম। বরুন ধাওয়ানের সঙ্গে ‘একিস’ নামক একটি সিনেমাও শুরু করার কথা ছিল তার। তবে আপাতত সে সিনেমার কাজ এখনই শুরু করছেন না তিনি।

তার আগে সেরে নিতে চাইছেন ক্যাটরিনা ও বিজয়কে নিয়ে নতুন সিনেমাটি। বিগ বাজেটে নির্মিত এই ছবিতে রয়েছে অনেক চমক। যা প্রকাশ করা হবে ধীরে ধীরে।

প্রসঙ্গত, চলতি বছর ক্যাটরিনা কাইফ অভিনীত ‘সূর্যবংশী’ সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। রোহিত শেঠি পরিচালিত এই সিনেমায় ক্যাটরিনার নায়ক অক্ষয় কুমার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫