Skip to content

জন্মদিনে দীপিকার স্বপ্নপূরণ করলেন হৃতিক!

বিনোদন ডেস্ক ॥
বলিউড সুপারস্টার হৃতিক রোশনের জন্মদিন ছিল রোববার। বিশেষ দিনে উপহার পাওয়ার কথা থাকলেও হৃতিক নিজেই উপহার দিলেন দীপিকাকে।

যার প্রতিক্রিয়ায় এই অভিনেত্রী সামাজিকমাধ্যমে লিখলেন– ‘স্বপ্ন সত্য হলো’।

জন্মদিন উপলক্ষে নতুন ছবি ‘ফাইটার’-এর প্রথম টিজার প্রকাশ করেছেন হৃতিক। এতে দেখা যায়, ছবিতে তার বিপরীতে আছেন দীপিকা।

দুদিন আগেই ইনস্টাগ্রামে হৃতিকের সঙ্গে ‘বড় সেলিব্রেশনের ঘোষণা দিয়েছিলেন দীপিকা। আর তার প্রত্যাশামতোই জন্মদিনে সেই বড় সেলিব্রেশনের রহস্য উন্মোচন করলেন হৃতিক।

অন্যদিকে দীপিকার পছন্দের নায়ক হলেন হৃতিক। কিন্তু তাদের কাজের সূচি কোনোভাবেই মিলছিল না। নতুন ছবির ফলে দুই তারকার ভক্তদেরও বহুদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে।

প্রথমবারের মতো রূপালি পর্দায় একসঙ্গে জুটিতে আসছেন হৃতিক-দীপিকা, যা পরিচালনায় আছেন সিদ্ধার্থ আনন্দ।

হৃতিককে শেষ দেখা গেছে ‘ওয়ার’ (২০১৯) সিনেমায়। মূলত এর পরিচালকই নতুন ছবিটি নির্মাণ করছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫