Skip to content

আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে ঘোড়াশাল পৌর মেয়র

বিল্লাল হোসেন
নরসিংদী প্রতিনিধি ॥
নরসিংদী: পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার গুনিল পাড়ায় ছোট্ট একটি মুদি দোকান দিয়ে আবদুল মান্নানের সংসার চলছিল। কিন্তু বৈদ্যুতিক আগুনে তার শেষ সম্বলটুকু পুড়ে যায়। এতে প্রায় পথে বসে যায় আব্দুল মান্নান। আবার নতুন করে সেই দোকান চালু করে জীবিকার পথ খুঁজতে গিয়ে অনেকটাই অসহায় হয়ে যান তিনি।

এমন পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার (১২ জানুয়ারি) ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব মোঃ শরীফুল হক এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ালেন। আব্দুল মান্নানের হাতে তুলে দেন আর্থিক সহযোগিতা। নতুন করে ব্যবসা দাঁড় করাতে উৎসাহ এবং পাশে থাকার আশ্বাস দেন। নতুন করে আবারও ঘুরে দাঁড়াবেন এমন প্রত্যাশায় হাসি ফুটেছে আব্দুল মান্নানের। এসময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভার প্রকৌশলী আনোয়ার সাদাৎ ও সাবেক পৌর কাউন্সিলর শরিফ আহমেদ।

ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক জানান, আব্দুল মান্নান আবার নতুন করে জীবিকা নির্বাহ করে পরিবারের অভাব অনটন দূর করুক এমন প্রত্যাশাই রাখি। সামনের দিনগুলোতেও তার পাশে থাকার আশ্বাস দেন এবং পৌর এলাকার নাগরিকদের সেবায় পূর্বের ন্যায় সব সময় পাশে থাকবেন বলেও জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫